মালদা

ডাকাতি করার আগেই পুলিশের জালে ধরা পরল ৩ জনের একটি ডাকাত দল

গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতি করার আগেই ৩ দুষ্কৃতির একটি ডাকাত দলকে গ্রেফতার করল  ইরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার শহরের মালদা এয়ারপোর্ট গেটে। ৩ দুষ্কৃতিকে গ্রেফতার করে নিয়ে আসা হয় থানাতে। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে ১টি আইরন রড, ২টি হাসুয়া ও লাইলন দড়ি।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার এস আই সত্য ভট্টাচার্যের নেতৃত্বে একটি সাদা পোষাকের পুলিশ টিম এয়ারপোর্টে হানা দেয়। ৩ জনের একটি ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র সহ সেখানে জড়ো হয়েছিল বলে পুলিশের অনুমান।পুলিশকে দেখে ডাকাত দলটি পালাতে গেলে ৩ জনকেই ধরে ফেলে পুলিশ। ধৃতদের মধ্যে জাকিউল শেখ(২২),বাড়ি বৈষ্ণবনগর থানার চক সাহারদির গদিপাড়ার বাসিন্দা, সেনাউল শেখ (২১)বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকার চক সাহারদির গদিপাড়ার বাসিন্দা ও শিবু সাহা (২৬)বাড়ি ইংরেজবাজার থানার ঝলঝলিয়ার রেলওয়ে টাইপন কলনির বাসিন্দা। পুলিশি ধৃতদের জেরা করে জানতে পারে মালদা শহরের কোন বাড়ি বা বড় কোনো শমিংমলে ডাকাতি করার উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হচ্ছিল। পুলিশ সূএে আরও জানা যায়, ধৃত জাকিউল শেখ ও সেনাউল শেখ জেরায় জানায় সে আন্তররাজ্য বাইক পাচার চক্রের সাথে যুক্ত। বুধবার ইংরেজবাজার থানার পুলিশ ধৃত ৩ জন ডাকাতকে মালদা জেলা আদালতে পেশ করে।